,

স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তিনি মারা যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হানের মৃত্যুর পর জুন ইয়ং-হিউনকে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। কোম্পানিটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

হান দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনহা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। স্যামসাংয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে, এর প্রতিষ্ঠাতা লি বাইং-চুলের মৃত্যুর পরপরই ১৯৮৮ সালে কোম্পানিটিতে যোগদান করেন হান।

কোম্পানির মুখপাত্র জানান, মৃত্যুকালে হান স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার স্যামসাং সিউল হাসপাতালের ফিউনারেল হলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, স্যামসাং বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এটি বৈদ্যুতিক গাড়ি এবং স্মার্ট ওয়াচ থেকে শুরু করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার পর্যন্ত সবকিছুতে ব্যবহৃত মেমোরি চিপের বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট