,

৪৭৫ রানের ম্যাচে পাঞ্জাবের জয় ১১ রানে

news-image

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের ব্যাটাররা। হাইস্কোরিং ম্যাচে দুই দল মিলে সংগ্রহ করেছে ৪৭৫ রান। এমন হাই স্কোরিং ম্যাচে গুজরাটের বিপক্ষে পাঞ্জাব কিংসের মাত্র ১১ রানের জয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছে।

গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রীতি জিনতার দল টস হেরে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান। জবাব দিতে নেমে গুজরাটও কম যায়নি। ৫ উইকেট হারিয়ে তাদেরকে থামতে হয়েছে ২৩২ রানে।

পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়ক স্রেয়াশ আয়ার অপরাজিত থেকেও ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। গুজরাটের ওপেনার সাই সুদর্শন খেলেন ৭৪ রানের ইনিংস।

২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল মিলে ৫.৫ ওভারে সংগ্রহ করে ৬১ রান। তখনই বোঝা যায় গুজরাটও কম যাবে না। ১৪ বলে ৩৩ রান করে আউট হন শুভমান গিল। এরপর সুদর্শন ও জস বাটলার মিলে গড়েন ৮৪ রানের জুটি। ৩৩ বলে ৫৪ রান করেন বাটলার। ৪১ বলে ৭৪ রানে আউট হন সুদর্শন।

এরপর শেরফানে রাশেফোর্ড আউট হন ৪৬ রানে। শেষ দিকে ব্যাটাররা পারেনি আর গুজরাটকে জেতাতে। ৫ উইকেট হারিয়ে ২৩২ রানে থেমে যায় তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই প্রবশিরাম সিংকে হারিয়ে কিছুটা বিপদে পড়ে পাঞ্জাব কিংস। ৫ রান করেন তিনি। এরপর প্রিয়ানশ আরিয়া এবং স্রেয়াশ আয়ার মিলে বিপর্যয় সামাল দিয়ে ঝড় তোলেন। ২৩ বলে ৪৭ রান করে আউট হন প্রিয়ানশ আরিয়া। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি।

এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ছোট এক জুটি গড়েন স্রেয়াশ আয়ার। ওমরজাই করেন ১৬ রান। গ্লেন ম্যাক্সওয়েল আউট হন কোনো রান না করেই। মার্কাস স্টইনিজ ১৫ বলে করেন ২০ রান। ১৬ বলে শশাঙ্ক সিং করেন অপরাজিত ৪৪ রান। ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আয়ার। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৯টি। গুজরাটের বোলার সাই কিশোর নেন ৩ উইকেট।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র