,

জুটি বেঁধে একসঙ্গে মঞ্চ মাতাবেন তৌসিফ-বুবলী

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম সফল ও চর্চিত নায়িকা শবনম বুবলী। এবার তার সঙ্গে জুটি বেঁধে দর্শকদের তাক লাগিয়ে দিতে চলেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদির ঈদ বিশেষ পর্বের মঞ্চে দেখা যাবে তাদের।

সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুলে ধরতে এবারের ইত্যাদিতেও থাকছে বিশেষ আয়োজন। তাদের প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র ব্যাঙ্গ বিদ্রুপের কষাঘাত যা গান, অভিনয়, নৃত্য-সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়। জানা গেছে, এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এক দলীয় সংগীত। সেখানেই এবার অংশ নেবেন বুবলী-তৌসিফ জুটি।

নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল ও নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন। আর আবহ গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট