সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতার মাহফিলের নতুন তারিখ ঘোষণা করলো বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : অনিবার্য কারণে স্থগিত করা বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৯ মার্চ রাজনৈতিক দলের সঙ্গে ইফতার করতে যাচ্ছেন দলটির নেতারা।

রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া পেশাজীবীদের সম্মানে আগামী ২১ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠেয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন স্থগিতের কথা জানিয়েছিল বিএনপি।

ওইদিন রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো। এর একদিনের মাথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইফতারের নতুন তারিখ জানালো বিএনপি।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি