বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ: নিহত বেড়ে ৬

news-image

জেলা প্রতিনিধি : শেরপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন৷ রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী জিনোম মেডিকেল কলেজে ভর্তির পর আরও এক নারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজি অটোরিকশার চালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ শেরপুর সদর থানায় নিয়ে এসে সুরতহাল শেষে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক বাস এবং অটোরিকশাটি আটক করে শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।

ঘটনা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ঘাতক বাসকে আটক করেছি। যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

ইমরান হাসান রাব্বী/এফএ/এমএস

সড়ক-দুর্ঘটনা

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি