বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক, যশোর : রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন যশোর জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। ২০১৪ সালে করা এই মামলায় দীর্ঘ নয় বছর পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তারেক রহমানকে মুক্তি দেয়।

পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, ২০১৪ সালের ৯ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেছিলেন। মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এরপর আদালতের নির্দেশে যশোর কোতয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছর ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।

তিনি আরও জানান, তবে মামলার দীর্ঘ তদন্ত এবং সাক্ষ্য-প্রমাণে তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ

ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আগামীর শিক্ষাব্যবস্থার রূপরেখা জানালেন মাহদী আমিন

মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের

ছয় মাস পর কমল প্রবাসী আয়

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি