,

আ.লীগ পালানোর সময় পাইছে, আপনারা সেটাও পাবেন না : মনিরুল হক

news-image

কুমিল্লা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, আমাদের দলের (বিএনপি) ক্যাডাররা, সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে, আপনারা তাও পাবেন না।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

মনিরুল হক চৌধুরী বলেন, আমার নেতাকর্মীরা কে কী করেন, আমার কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব।

তিনি বলেন, আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে খুশি হওয়ার দরকার নেই। এটা থেকে শিক্ষা নিতে হবে।

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্পর্কে মনিরুল হক চৌধুরী বলেন, লোটাস কামালের মতো বিরাট নেতা, যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না। এখন টাকা কোথায় জানি না, তবে উনি দেশে নাই। এই টাকার মূল্য কী? এখন তো ৭ দিনেও ১ পোয়া চালের ভাত খান না, ডিম মুখে দিলে থাকে না, জাউ খেলে অর্ধেক দাঁতে লেগে থাকে, লাভটা কী? হারামের টাকার বরকত নাই, আর উনার জীবনে হারাম ছাড়া কিছু নাই।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ