,

এক মাস বন্ধ মেরিন ড্রাইভের রেজুখাল সেতু

news-image

জেলা প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পুরাতন রেজুখাল বেইলি সেতুর মেরামত কাজ শুরু হচ্ছে। এ কারণে বুধবার (২৫ ডিসেম্বর) থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেতুর ওপর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময়ে যানবাহনসহ সাধারণ জনগণকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সওজ কক্সবাজার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় সেতুর মেরামত কাজের মাধ্যমে কক্সবাজার-টেকনাফ সড়কের যানবাহন চলাচল আরও উন্নত এবং নিরাপদ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা এবং সুবিধার জন্য সরকার সড়ক যোগাযোগের বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। এ সেতু বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ এবং সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই সড়ক ব্যবহারকারীদের প্রতি অনুরোধ, সেতুর মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারে আন্তরিক হোন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র