,

নাটোরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৬ ট্রাক

news-image

জেলা প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে নাটোর বগুড়া-মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম হোসাইন বিশ্বাস (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার নন্দানন্দী কালিগঞ্জ এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘনকুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনাকবলিত পাঁচটি ট্রাক রাস্তায় ও একটি খাদে পরে যায়। এতে সাতজন গুরুতর আহত হন। এ ছাড়া মালবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানান সাদ্দাম হোসেন।

গোলাম রাব্বানী/এএমকে

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর