,

বগুড়া কারাগারে আটক আ’লীগ নেতার মৃত্যু

news-image

বগুড়া প্রতিনিধি : কারাগারে আটক বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু হৃদরোগে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শাহাদৎ হোসেন ঝুনু জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। রোববার রাতে শহরের মালতিনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় ঝুনুকে।

কারাগার সূত্র জানায়, আজ সকালে কারাগারে গোসল করতে গিয়ে শাহাদৎ আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তাঁকে উদ্ধার করে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। হাসপাতালে তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি ছিলেন। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঝুনুকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। কিন্তু সন্ধ্যার কিছু আগে ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিরাজগঞ্জ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর