,

ডেঙ্গুতে বাবার মৃত্যু, ছেলের অবস্থাও সংকটাপন্ন

news-image

উপজেলা প্রতিনিধি : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (২৩ নভেম্বর) মারা যান পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান মজুমদার (৬৫)। সেই শোকে পরিবারের সবাই শোকাচ্ছন্ন। এ অবস্থায় জানা গেল, আব্দুর রহমান মজুমদারের ছেলে রমজান আলী মজুমদারও (৩২) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সংকটাপন্ন। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় আব্দুর রহমান জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত। এরপর তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিতে থাকেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ২০ নভেম্বর তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।

এদিকে, শরীরে জ্বর অনুভব হলে ১৯ নভেম্বর ছেলে রমজান আলী বেসরকারি একটি হাসপাতালে রক্ত পরীক্ষায় জানতে পারেন তারও ডেঙ্গু পজিটিভ। এরপর বাড়িতে চিকিৎসা নিতে থাকেন তিনি। শনিবার বাবার মৃত্যুর পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় রমজান আলীকে।

রমজান আলী মজুমদারের নিকটাত্মীয় জহুরুল ইসলাম জাগো নিউজকে জানান, বাবা মারা যাওয়ার পর রমজান আলী মানসিকভাবে ভেঙে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় তার অবস্থাও সংকটাপন্ন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর