,

তিন মাস পর সিরাজগঞ্জ এক্সপ্রেস চলবে ১৫ নভেম্বর

news-image

উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা) : ৩ মাস বন্ধ থাকার পর ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর। পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশনের মেরামত কাজ চলমান রয়েছে।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনের মেরামত কাজ চলমান রয়েছে। ২০ নভেম্বরের মধ্যে মেরামত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর