,

সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‍ভোর সাড়ে ৫টার দিকে বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার মো. আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত অপর ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করার কাজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর