,

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে মোহনপুর উপজেলার সইপাড়া এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম পলাশ (২২)। তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাবার নাম মমতাজুল ইসলাম। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।

অন্যজনের নাম আব্দুল কুদ্দুস (৪০)। যিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। তার বাবার নাম মৃত তোতা হাজী। বাড়ি নওগাঁর রানীনগর থানার উপর তালিমপুর গ্রামে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, রাতে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা আরেকটি মাহেন্দ্রা থ্রি হুইলারকে ওভারটেক করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত খড়বোঝাই ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাদের।

ঘটনার পর ওই ভুটভুটি এবং অটোরিকশা থানায় নেওয়া হয়েছে। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে মরদেহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ