,

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মীম নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত মীম রাজশাহী রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোমিন।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রক্তাক্ত অবস্থায় ওই যুবলীগ কর্মীকে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে হাসপাতালের ট্রলি ম্যানরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিম ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর দু’হাতে গুলি চালানো যুবলীগ নেতা রুবেলের নিকট আত্মীয় ও সহযোগী ছিলেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে রক্তাক্ত জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত মীম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর