,

বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে এসে ৪৮ ভারতীয় জেলে আটক

news-image

জেলা প্রতিনিধি : অবৈধভাবে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে আসা ৪৮ জন ভারতীয় জেলেকে তিনটি ট্রলারসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নৌবাহিনী ও কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মোংলা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নৌবাহিনী ও কোস্ট গার্ডের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে আটক ট্রলার ও জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। শুক্রবার সকালে আটক ট্রলার এবং জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার দুপুরে মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ড। অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ