,

রাবিতে পরীক্ষা দিতে এসে পুলিশ হেফাজতে দুই ছাত্রলীগ নেতা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তারা পরীক্ষা দিতে এলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানান। পরে প্রক্টর দপ্তরের মাধ্যমে রাতে মতিহার থানা পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।

আটকরা হলেন সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং আইবিএর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত রায়হান।

শিক্ষার্থীদের অভিযোগ, সৈকত রায়হান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। আলফি শারিন আরিয়ানা আন্দোলনরত নারী শিক্ষার্থীদের তালিকা করে শাখা ছাত্রলীগের শীর্ষনেতাদের কাছ পাঠাতেন এবং হুমকি দিতেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ গতকাল দুজনকে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা আছে বলে জেনেছি। মামলা অনুযায়ী বিষয়টি প্রশাসন দেখবে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, ‘সন্ধ্যায় দুজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের নামে মামলা আছে। অপরজনের নামে মামলার জন্য অভিযোগকারীরা পর্যালোচনা করছেন।’

ছাত্রলীগ নেতাকর্মীদের নামে গত ৮ অক্টোবর রাবি শাখা ছাত্রদলের এক নেতার করা মামলার এজাহারভুক্ত আসামি সৈকত রায়হান। এছাড়া বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, দুজন সহকারী প্রক্টরসহ ছাত্রলীগের ৬১ নেতাকর্মীকে আসামি করে মতিহার থানায় মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর