,

মায়ের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ গেলো দুই বোনের

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার। নূপুর ও রুনা সম্পর্কে চাচাতো বোন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম। তারা তিনজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার, তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার রওনা হন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যান। এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তরা।

আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর