,

হালতি বিলে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

news-image

নাটোর প্রতিনিধি : হালতি বিলের নাটোর ও নওগাঁ অংশের ভিন্ন এলাকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে মো. মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান (৩০)।

নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে হালতি বিলের নলডাঙ্গা অংশের ভেতর নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান খোলাবাড়িয়া এলাকার মোমিন হোসেন। সকালের কোনো একসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মোমিন হোসেনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁর আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহাবুদ্দীন বলেন, ভোরে হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান। সকাল ৮টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর