,

ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

news-image

খুলনা প্রতিনিধি : অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে সাময়িকভাবে বরখাস্ত হওয়া তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

আজ বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মোল্লা শওকাত হোসেন বাবুল নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর ঊর্মি শুধু অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এতে তিনি রাষ্ট্রদ্রোহীর অপরাধ করেছেন।

বাদীপক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছেন। আদালত মামলটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে পাঠাবেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ