,

দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি নারী

news-image

বেনাপোল (যশোর) প্রতিনিধি : ভারতে ২ বছর কারাভোগের পর পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করেছে বেনাপোল পুলিশ ইমিগ্রেশন।

পাচারের শিকার নারীরা হলেন- তনি খাতুন (১৮), রোজিনা খাতুন (১৬), সুলতানা খাতুন (১৭), লামিয়া খাতুন (১৬), সিমা খাতুন (১৮), আনোয়ারা খাতুন (১৮), সোনিয়া খতিুন (১৭), শাহিরন খাতুন (১৬) ও জাহানারা খাতুন (১৮)। উভয়ের বাড়ি কিশোরগঞ্জ, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।

ফেরত আসা জাহানারা খাতুন জানান, তারা ভালো চাকরির আশায় গত আড়াই বছর আগে দালালের খপ্পরে পড়ে অবৈধপথে ভারতে যান। পরে তারা দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে কোলকাতা পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা ৯ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোরের দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

এনজিও সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের বেনাপোল থানা থেকে গ্রহণ করে যশোরে আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর