বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

news-image

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ডাম্প ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও অপরজন মসজিদের ইমাম। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তারা ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার এসআই শহিদুল ইসলাম। অপরজনের নাম মনির হোসাইন (২২)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। মনির ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং হাফেজ ছিলেন। পাশাপাশি কুমারখালী তেবাড়ীয়া তিন গম্বুজ জামে মসজিদে ইমামতি করতেন।

আহতরা হলেন উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চড়চাপড়া গ্রামের মো. আরমান (৬০) ও তার স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. রুহুল (১৯) ও রিয়াজুল (৩০)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রা এবং রাজবাড়ীর থেকে আসা একটি ডাম্প ট্রাক কালুর মোড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৯ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ হারুন বলেন, ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ৯ জন গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ট্রাক ও মাহিন্দ্রা গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি