শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি মঈনসহ ১৩৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আশুগঞ্জে পৃথক দুই মামলা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক এমপি মঈন উদ্দিন মঈনসহ আওয়ামী লীগের ১৩৪ জন নেতাকর্মীকে আসামি করে আশুগঞ্জ থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) মঙ্গলবার উপজেলার আড়াইসীধা গ্রামের নাসির মিয়ার ছেলে মো. রমজান মিয়া ও মইশার গ্রামের মফিজ মিয়ার ছেলে হাসান মিয়া বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।  তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় সাবেক এমপি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সফিউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের, ৫ জন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দকে আসামি করা হয়েছে।
পৃথক দুটি মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট (রোববার) ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে অভিযুক্তরা সংঘব্ধভাবে হামলা করে।
এসময় তারা বেশকয়েকটি ককটেল বিষ্ফোরণসহ ছাত্র-জনতার মিছিলে  অতর্কিতভাবে গুলি ছুড়ে। এতে ককটেলের স্প্রিন্টার ও গুলিতে কয়েকজন আন্দোলনকারী মারত্মক আহত হয়। এছাড়া আক্রমণকারীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে অনেক আন্দোলনকারীকে আহত করে। এসময় আক্রমণকারীরা অন্তত বিশটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়াসহ নানা ধরনের নাশকতা করে বলে মামলা দুটিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে মামলা দুটির বাদী মো. রমজান মিয়া ও হাসান মিয়া জানান, ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা করে আওয়ামীলীগ সেদিন তাদের ফ্যাসিবাদী চরিত্র পূর্ণভাবে প্রকাশ করেছে। আমরা ভিক্টিম এবং সংক্ষুব্ধ। তাই নৈরাজ্যকারীদের বিচারের জন্য মামলা করেছি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবির জানান, লিখিত অভিযোগ পেয়ে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে আসামিদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে সরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবির সাবেক ভিসি ফারজানা ইসলাম ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে গভর্নরকে আইনি নোটিশ

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানির মামলা

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫০০-এর বেশি

এ পর্যন্ত ৪৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

বাংলাদেশ–চীন সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক, বাণিজ্য–বিনিয়োগ বাড়ানোর আলোচনা

সংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুন

শিক্ষাখাতে বড় পরিবর্তনের ঘোষণা, জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের

লিটারে প্রায় ২২ টাকা কমল জেট ফুয়েলের দাম, নতুন ঘোষণা বিইআরসির

মুখে ঘা কেন হয়—মানসিক চাপ নাকি ভিটামিনের অভাব? জানুন আসল কারণ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনের হাফেজা লিমার মর্মান্তিক মৃত্যু