,

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায় এই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

নেতারা জানান, হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয় উঠে এসেছে। পরে সারাহ কুক ও বিএনপি নেতাদের একটি ছবি দিয়ে ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়।

এতে বলা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারাহ কুক।

এদিকে, বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের পূর্বাপর ঘটনা উল্লেখ করেন দলের নেতারা। এ সময় বিএনপি তাদের পরবর্তী কর্মকৌশল সম্পর্কেও সারাহ কুককে ধারণা দেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার প্রসঙ্গও আসে। তাঁকে দ্রুত সময়ের মধ্যে বিদেশি উন্নত চিকিৎসার জন্য বারবার মেডিকেল বোর্ডের সুপারিশের কথাও জানান বিএনপি নেতারা। এ ছাড়াও উপজেলা নির্বাচন বর্জনের প্রসঙ্গও আলোচনায় আসে।

শামা ওবায়েদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিটিশ হাইকমিশনার তাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না