,

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপে দেশের ১৬১ টি উপজেলা পরিষদের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এসব উপজেলায় নির্বাচনের তপশিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মোঃ জাহাংগীর আলম তপশিল ঘোষণা করেন।

ঘোষিত তপশিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। আর মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। আর ভোটগ্রহণ ২১ মে।

এবার দেশের ৪৮১টি উপজেলা পরিষদে নির্বাচন হবে চারটি ধাপে।

এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না