,

শনিবার থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

news-image

নিজস্ব প্রতিবেদক : যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। তবে রমজানের আগ পর্যন্ত এ সময় মনে চলবে মেট্রোরেল। রমজানে আলাদা সময় দেওয়া হবে। পরে আবার আগের শিডিউলে চলবে।

আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক। তিনি জানান, মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন এই সময় শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য।

এমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক, বর্তমান সময় অনুসারে, পিক আওয়ারে ১০টি ট্রেন চলবে আর একটি স্ট্যান্ডবাই থাকবে। অফপিক আওয়ারে ৭টি ট্রেন চলবে আর একটি স্ট্যান্ডবাই থাকবে।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘বর্তমানে মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে এবং দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬ বার যাতায়াত বেড়ে দিনে মোট ১৭৮ বার যাতায়াত করবে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।’

নতুন সময় নিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে ৮টা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে বলেন, ‘মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার। ৩টা ৫২ থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত