,

লাখ টাকা খোয়ালেন দীঘি, অতঃপর…

news-image

বিনোদন প্রতিবেদক : আর্থিক প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বিকাশ প্রতারকের খপ্পড়ে পড়ে এক লাখ ৬০ হাজার টাকা খোয়ালেন তিনি। এই অভিযোগ নিয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান দীঘি। ডিবি পুলিশের সহায়তায় সেই টাকা ফেরতও পেয়েছেন অভিনেত্রী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের দীঘি বলেন, বিকাশের নির্দিষ্ট নম্বর থেকে একটি কল আসে তার কাছে। তারা অভিনেত্রীকে বিকাশ নম্বর বন্ধ হয়ে যাওয়ার কথা বলে। দীঘির অ্যাকাউন্টে অনেক টাকা ছিল। তাই ওদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেন তিনি।

এক সময় কাস্টমার কেয়ার সার্ভিস সেজে ওই প্রতারকরা দীঘির ওটিপি নম্বর চায়। অভিনেত্রী ভেবেছিলেন, পিন নম্বর না দিলে অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। তাই ওটিপি নম্বর দিয়ে দেন।

দীঘি আরও বলেন, শুটিংয়ের কাজ ও স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তাই তখন মাথা তেমন কাজ করছিল না তার। ওটিপি দেওয়ার পর দেখেন, তার অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নেই।

প্রতারককারীরা তার পরিচয় জানত। তারা অভিনেত্রীর সঙ্গে এমনভাবে কথা বলেছে, দীঘি প্রতারকদের বিকাশের কাস্টমার কেয়ার সেন্টার ভেবেই কথা বলছিলেন। কেননা এতদিন যে নম্বর থেকে তিনি বিকাশের মেসেজ পেতেন, সেই নম্বর থেকেই ভুয়া মেসেজগুলো আসছিল।

১০ ফেব্রুয়ারি বিকেলে এমন প্রতারণার শিকার হন দীঘি। পরে ১১ ফেব্রুয়ারি ডিবি পুলিশ প্রধান হারুন-অর রশিদের কাছে অভিযোগ জানান তিনি। অভিযোগ করার ১ দিনের মধ্যে টাকা ফেরত পাওয়ায় ডিবি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি সাধারণ মানুষদের বিকাশ প্রতারকদের কাছ থেকে সাবধান হওয়ার পরামর্শও দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট