,

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নতুন কর্মসূচি হলো- আগামী মঙ্গল ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

এ ছাড়া শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা সদরে, রোববার (১৮ ফেব্রুয়ারি) সব উপজেলা এবং সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে বিএনপি।

রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটরা আরও বেশি বেপরোয়া হয়ে লুটপাটে মেতে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ি ভাড়া বাড়ছে জ্যামিতিক হারে, যেখানে নেই কোনো নীতিমালা। অথচ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়ায় ডুপ্লেক্স বাড়িতে থাকেন সচিবরা।

বিএনপি এ নেতা আরও বলেন, মানুষ এখন মুরগির বদলে মুরগির চামড়া ও ঠ্যাং কিনে খাচ্ছে। শুধু সরকারি দলের সিন্ডিকেটের কারণে এ ভরা মৌসুমে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। জনস্বার্থের কথা বিবেচনায় না নিয়ে এর মধ্যে বেশ কয়েকবার বেআইনিভাবে বাড়ানো হয়েছে গ্যাস-বিদ্যুৎ ও পানির দাম।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত