মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে সাংবাদিক ইলিয়াস আটক, ৬ ঘণ্টা পর মুক্তি

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশির দায়ের করা মানহানির মামলায় আত্মসমর্পণ করলে পুলিশ যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে আটক করে। অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা এ মামলায় আটকের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এ সাংবাদিককে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছাড়েন ইলিয়াস। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।

জানা যায়, ১ ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। এ দিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় দুপুর দেড়টার দিকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ইলিয়াসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে মামলার বাদী জ্যাকব মিল্টন জানান, আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন তিনি। তবে এই প্রতিবেদন লেখার সময় তার ইউটিউব চ্যানেলে মানহানিকর ওই ভিডিওটি পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী