,

৪৯ দে‌শ থেকে ইজ‌তেমায় এসেছেন ২৩০৪ জন

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি : শুক্রবার শুরু হয়েছে আলমি শুরার (মাওলানা যোবায়েরপন্থী) বিশ্ব ইজতেমা। আজ শ‌নিবার ইজ‌তেমার দ্বিতীয় দিন। দ্বিতীয় দি‌নে ইজ‌তেমায় আগত মুস‌ল্লিরা ইবাদ‌তে মশগুল রয়েছেন। শনিবার ফজর নামা‌জের পর থে‌কে বয়ান ক‌রে‌ছেন মুম্বাইয়ে মাওলানা আব্দুর রহমান হাফিঃ। জোহরের পর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি ও বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান কর‌বেন। ইজ‌তেমা মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

শ‌নিবার সকাল ৭টা পর্যন্ত ৪৯টি দে‌শের বি‌দে‌শি মুস‌ল্লি এ‌সে‌ছেন ২ হাজার তিনশত চারজন। এর ম‌ধ্যে উর্দু খিমায় আগত বি‌দে‌শি মুস‌ল্লি ৭শত ৫০ জন। ইং‌লিশ খিমায় ৭শত ৭৬ জন। আরব খিমায় ২ শত ৪২ জন। বাংলা খিমায় ৫ শত ৩৬ জন।

রোববার ফজ‌রের নামাজের পর হেদা‌য়ে‌তের বয়ান কর‌বেন মাওলানা জিয়াউল হক। হেদা‌য়ে‌তের বয়ান শে‌ষে মোনাজাত শুরু হ‌বে ব‌লে জানান ইজ‌তেমা আ‌যোজক ক‌মি‌টি।

হা‌বিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজ‌রের পর হেদা‌য়ে‌তি বয়ান শেষে মোনাজাত শুরু হ‌বে। ১১ থে‌কে ১২টার ম‌ধ্যে মোনাজাত শুরু হ‌বে। মোনাজা‌ত কে করাবেন তা আজ‌ রা‌তে নির্ধারণ হ‌বে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট