,

বৃষ্টিতে ফসলের ক্ষতি, ঋণের চাপে ৩ কৃষকের আত্মহত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, পানির নিচে চলে গেছে সদ্য রোপন করা আলুবীজ। ঋণের চাপে হাঁসফাস করা কৃষক বুঝতে পারছিলেন না এই ক্ষতি পোষাবেন কী করে। শেষ পর্যন্ত মৃত্যুকেই বেছে নিলেন। ঋণের বোঝা সইতে না পেরে এভাবে আত্মহত্যা করেছেন ভারতের তিন কৃষক। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কৃষক বাপি ঘোষ। শুক্রবার গভীর রাতে কীটনাশক খান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতেচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে রাজ্যে তিন দিনে তিন কৃষক আত্মহত্যা করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চড়া সুদে মোটা টাকা ঋণ নিয়ে আলুচাষ করেছিলেন বাপি ঘোষ। কিন্তু গত সপ্তাহের বৃষ্টিতে পানির নীচে চলে যায় জমি। যার ফলে চাষে ক্ষতির আশঙ্কায় বিষাদে ভুগতে শুরু করেন তিনি। বন্ধুদের কাছে তার আশঙ্কার কথাও জানান। কিন্তু চাপের মুখে তিনি যে চরম সিদ্ধান্ত নেবেন তা ভাবতে করতে পারেননি কেউ। ঋণ নিয়ে চাষ করে ক্ষতির আশঙ্কাতেই বাপি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।

এর আগেও গত সপ্তাহে দুইজন কৃষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিরোধী দলের দাবি, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এখনো কোনও ঘোষণা করেনি রাজ্য সরকার। এর ফলে আগামীতে আরও চাষি চাপের মুখে চরম সিদ্ধান্ত নিতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান