,

নির্বাচনে সবাই মিলে একই দলের লোক: বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার ও নির্বাচন কমিশন মিলে একতরফা নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটি বলেছে, ‘তাদের (আওয়ামী লীগের) পাতানো নির্বাচনে সবাই মিলে একই দলের লোক। কেউ প্রত্যক্ষ প্রার্থী, কেউ পরোক্ষ প্রার্থী, কেউ এক নম্বর প্রার্থী, কেউ দুই নম্বর প্রার্থী, কেউ তিন নম্বর প্রার্থী আবার কেউ নকল প্রার্থী। এরা সবাই আওয়ামী লীগের প্রার্থী।’

রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, ‘জনগণের বিরুদ্ধে নির্বাচনী তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশনই সংবিধানের সারবত্তা ভুলুন্ঠিত করেছে। এখন আওয়ামী লীগের ঘরোয়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা বলে জনগণের সঙ্গে কমিশন ঠাট্টা করছে। কিসের আচরণবিধি লঙ্ঘন আর কিসের কি? এখানে তো জনগণের অংশগ্রহণই নেই, এখানে ভোটারদের ভোটের কোনো আগ্রহই নেই।’

রিজভী বলেন, ‘নির্বাচন উপলক্ষে ইউএনও ও ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামীমনা ইউএনও-ওসিদের রদবদল, এটি লোক দেখানো। সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্য-রসোদ্দীপক নাটিকা। এই একতরফা নির্বাচনে জনগণের কোনো ভ্রুক্ষেপ নেই। যেখানে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, সেই নির্বাচন নিয়ে এত তোড়জোর করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল। তিনি কি জানেন না- তার এই তামাশার নির্বাচনকে নিশ্চিত করার জন্য সারাদেশে পালিয়ে বেড়ানো বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের বাড়ি-ঘরে সরকার হানাদারী আক্রমণ করছে, হামলা করছে।’

বিরোধীদের বাড়ি বাড়ি হামলা
রিজভী বলেন, ‘সারাদেশে বিএনপিসহ গণতন্ত্রকামী নেতাকর্মী বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে। আলবদরের মতো, রাজাকারদের মতো এরা বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে লুটপাট করছে, পুরুষ শূন্য বাড়িগুলো হামলা চালিয়ে ধ্বংস করছে, বাড়ির নারীদের অপদস্ত করছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক উদ্বেগ শুধু বিএনপির পরিবারগুলোতে বিরাজ করছে না, সাধারণ ভোটাররা অজানা আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে আছে।’

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও ১০টি মামলায় ৯২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান রিজভী।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান