,

পুলিশের কাজে বাধা: জামায়াত আমির-সেক্রেটারিসহ ৭২ জনের বিচার শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালতের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর জামায়াতের ডাকা হরতালে রাজধানীর রামপুরা আবুল হোটেলের সামনে গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কজে বাধা দেওয়া হয়।

এ ঘটনায় রামপুরা থানার এসআই আব্দুল হক বাদী হয়ে একটি মামলা করেন। ২০১৩ সালের ১৮ মে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন রামপুরা থানার এসআই ইমরুল ফরহাদ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান