,

শান্ত-তাইজুলের নৈপুণ্যে টাইগারদের স্মরণীয় জয়

news-image

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নামজুল হোসেন শান্ত ও তাইজুল ইসলামের নৈপুণ্যে ১৫০ রানের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলল বাংলাদেশ। জয় পেল দ্বিতীয়টিতে, ড্র করেছে ৩টিতে। যেখানে গত বছরই কিউইদের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। সেটি ছিল আবার তাদেরই মাটিতে। আর ঘরের মাঠে সপ্তম টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ।

জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ পঞ্চম দিন মাঠে নামে। দিনের শুরুতে ফিফটি করা ড্যারেল মিচেলকে ফেরান নাঈম হাসান। ১২০ বলে ৭টি চারে ৫৮ রান করেন মিচেল। কিছুটা প্রতিরোধ গড়া ইশ সোধি (৯১ বলে ২২ রান) ও টিম সাউদিকে (২৪ বলে ৩৪ রান) ছেঁটে ফেলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার এবার পেলেন ৬ উইকেট। সব মিলিয়ে ১০ উইকেট পাওয়া এই স্পিনার ম্যাচ সেরাও হয়েছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলে দুদল। যেখানে গতকাল দিন শেষে জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দিন শেষে কিউইরা ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে মাঠ ছেড়েছিল।

এর আগে টেস্টর প্রথমদিন টস জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়। সবকটি উইকেট হারিয়ে ৩১০ রান করে প্রথম ইনিংসে। জবাবে ব্যাট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ রান করলে দলটি ৭ রানের লিড পায়। তবে টাইগাররা দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৩৮ রান করে। সফরকারীয়দের ৩৩২ রানের টার্গেট দেয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান