,

টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে ইতিহাস গড়ল উগান্ডা

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই জয় পেল উগান্ডা। নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে তারা। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই জয় পেল উগান্ডা। এই হারে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পথ কঠিন হয়ে গেল রোডেশিয়ানদের।

রোববার (২৬ নভেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মারুমানি। রানের খাতা খোলার আগেই উইকেট হারানো রোডেশিয়ানরা দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায়। ইনোসেন্ট কাইয়া ও শন উইলিয়ামস মিলে ৪৩ রানের জুটি গড়েন।

তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখেছিলেন সিকান্দার রাজা। ৩৯ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটে ভর করেই লড়াই করার পুঁজি পায় দল।

১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি উগান্ডারও। ১২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে আল্পেশ রামজানি ও রজার মোকাসা মিলে দলকে টেনে তোলেন। এর পর রিয়াজাত আলিও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৪২ রান। মিডল অর্ডার ব্যাটারেদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে এই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চারে চলে গেছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটি। এই অঞ্চলের ৭ দলের মধ্যে সেরা ২ দল সুযোগ পাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট