,

২ দিন পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

news-image

আদালত প্রতিবেদক : ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আটক থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ২ দিন পেছানো হয়েছে। অগামী ২২ নভেম্বর এই শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানিটি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সময় মির্জা ফখরুলের আইনজীবীরা এ সপ্তাহের মধ্যে শুনানির তারিখ চান।

বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা এজলাসেই পরবর্তী শুনানির তারিখ দিতে অনুরোধ করেন। কিন্তু বিচারক তাদের অনুরোধ না রেখে অন্য মামলার শুনানি শুরু করতে চান। তখন মির্জা ফখরুলের আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতিতে ১০ মিনিটের জন্য আদালত মুলতুবি ঘোষণা করে খাস কামরায় চলে যান বিচারক।

পরে এসে আদালত মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ২২ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।

এর আগে গত ২ নভেম্বর একই আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন দাখিল করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। সেদিন আদালত জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান