মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ ভোটার আমাদের প্রধান টার্গেট : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদন : তরুণ ভোটার আওয়ামী লীগের প্রধান টার্গেট বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল। মানুষ নির্বাচন নিয়ে কতটা স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না। প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট।

রোববার বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর সারা দেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে।

ট্রেনে ও বাসে আগুন নিয়ে তিনি বলেন, এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমূলক সমালোচনা নয়- এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলা- এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।

নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বিষয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের বলেন, তফশিল ঘোষণার পর এসব পদ থাকে না, এটাই নিয়ম।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের কর্মীদের তিনটি কাজ করতে হবে। প্রথমত, রাজনীতির নামে বিএনপির গাড়ি পোড়ানোর বিষয়টি প্রচার করতে হবে। দ্বিতীয়ত, ইসরাইলের হামলার বিষয়ে বিএনপির নীরবতা তুলে ধরতে হবে। তৃতীয়ত, উন্নয়নের এবং স্মার্ট বাংলাদেশের স্বার্থে নৌকার বিকল্প নেই- এই বিষয়টি জনমানুষের সামনে আনতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় উপকমিটির সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী