মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ নির্বাচনে অংশ না নিলে অপেক্ষা করা হবে না : শাহরিয়ার আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের জন্য অপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আইডিডিবির উদ্যোগে আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় নির্বাচন ও এ অঞ্চলের প্রভাব: গণতন্ত্র ও সংবিধানের ধারাবাহিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, তফসিল ঘোষণার পর দেশের জনগণ যে উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছে, তাতে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। আমরা এখন নির্বাচনী মেজাজে আছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। আওয়ামী লীগ আশা করে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু কেউ যদি অংশগ্রহণ না করে, তাদের জন্য অপেক্ষা করা হবে না।

তিনি বলেন, যারা আগামী নির্বাচনে অংশ নেবে না তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ হবে না। অতীতে বিএনপির নির্বাচন বর্জনের ভুলে দেশ-বিদেশে এমনকি তাদের বিদেশি প্রভুরাও তাদের ব্যাপক সমালোচনা করেছে। বিএনপির কিছু সমর্থক গভীরভাবে হতাশ এবং তারা দলের অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না।

তিনি আরও বলেন, গণতন্ত্র একটি লম্বা যাত্রা এবং এই যাত্রায় সহযাত্রীদের মধ্যে মিল না থাকলে বেশিদূর যাওয়া যায় না। গণতন্ত্রের শত্রুরা এখনও সক্রিয় এবং দেশের অভ্যন্তরীণ যেকোনো ইস্যু দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলবে। আমরা একে অপরের কাছাকাছি বাস করি, আমাদের সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো থাকবে। বৃহত্তর মঙ্গলের জন্য সম্মিলিতভাবে আরও অনেক কিছু করার আছে।

সেমিনারে বক্তব্য দেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু ও ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌমত লাহিড়ীসহ অনেকে।

গৌমত লাহিড়ী বলেন, বাংলাদেশের জনগণ ঠিক করবে কীভাবে নির্বাচন হবে। এ বিষয়ে বাইরের কারো কিছু বলার সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের