,

নির্বাচনে অংশ নিতে বিএনপি সহায়তা চাইলে দেওয়া হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব নিবার্চন কমিশনের (ইসি) নয় বলেও জানান তিনি।

রোববার (১৯ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব আমাদের সহায়তা করুন— তাহলে অবশ্যই করব। তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা যায় তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।

প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের বিষয়ে অভিযোগ এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দল বলছে ভোটের পরিবেশ নেই। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, চিরকাল সরকারি দল বিরোধী দলের প্রতি অভিযোগ তোলে। আবার বিরোধী দলও সরকারি দলের প্রতি অভিযোগ তোলে। ১৯৭০ সাল থেকেই আমি এটা দেখে আসছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট