,

গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫০

news-image

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আল-ফাখুরা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৫০ জন নিহত এবং দুই শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। শনিবার ভোরে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলি বোমা হামলার পর সেখানকার বিভীষিকাময় ছবি সামনে আসছে। এতে দেখা গেছে, আল-ফাখুরা স্কুলের অনেক কক্ষ ও করিডোরে ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শনিবার ভোরের দিকে ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলটিতে হামলা হয়েছে। স্কুলটিতে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আলজাজিরার আরেক প্রতিনিধি তারেক আবু আজজুম বলেন, ‘সর্বত্র মরদেহ পড়ে আছে এবং মেডিকেল টিমের সদস্যরা আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট