,

যে শীতকালীন সবজি খেলে, হৃদরোগ-ক্যানসার থাকবে দূরে

news-image

সারা বছর পাওয়া গেলেও শিম মূলত শীতকালীন সবজি। এসময় এই সবজি নানাভাবে খাওয়া হয়। শিমে প্রচুর পরিমাণ প্রোটিন, ফাইবার ও ভিটামিন ডি আছে। তাই খাবারের তালিকায় শিম রাখাই যায়। ভর্তা, ভাজি বা রান্না – অনেকভাবেই শিম খাওয়া যেতে পারে। আসুন জেনে নিন, শিমের গুণের কথা:

১. শিমে পাচক আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া কোলন ক্যানসার প্রতিরোধ করে শিম।

২. শিমে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও জিংকের মতো বহু খনিজ আছে। এসব মানবশরীরের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. শিম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত শিম খেলে ভালো থাকবে ত্বক।

৪. শিমে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লামেটরি – এই দুটো উপাদান আছে। এই দুটি উপাদান হৃদরোগের ঝুঁকি কমায়।

৫. প্রচুর আঁশ থাকায় শিম কোলেস্টেরল কমাতে সহায়তা করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

৬. যারা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য কম ক্যালরি যুক্ত পুষ্টিকর খাবার হিসেবে শিম হতে পারে আদর্শ। এ ছাড়া ফুসফুস ভালো রাখে শিম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান