,

বোস্টনে ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে বিক্ষোভ

news-image
ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক : ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক স্থানীয় সংগঠন। স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে বোস্টন কমন্সের ভেতরে সর্বধর্মীয় পাঁচ শতাধিক মানুষ উক্ত সমাবেশে অংশ নেন। এসময় গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধের দাবি করেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগানে গণহত্যা বন্ধে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা এবং যুদ্ধ বন্ধের পক্ষে প্ল্যাকার্ড ছিল।
বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিন যুব আন্দোলনের একজন সংগঠক বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে অস্ত্র সরবরাহের জন্য মার্কিন সরকারকে জবাবদিহি করতে হবে।
উল্লেখ্য, এ সপ্তাহের এপেক সম্মেলনে শত শত আন্তর্জাতিক সাংবাদিকসহ ২০ হাজারের বেশি মানুষ সানফ্রান্সিসকোতে জড়ো হবেন। জানা যায়, বিক্ষোভকারীদের সংগঠন “নো টু এপেক জোট” বলেছে এপেকের মতো শীর্ষ সম্মেলনে বাণিজ্য চুক্তিগুলো শ্রমিক শোষণ ছাড়া আর কিছুই না৷
উল্লেখ্য, এপেক ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো, ব্রাজিল এবং ফিলিপাইন সহ ২১টি দেশ এ সংগঠনের সদস্য।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট