,

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়ক বাবর আজমকে নিয়ে ঘরে-বাইরে কঠোর অনেক সমালোচনা হচ্ছে।

সেই সমালোচনার মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।

নেতৃত্ব ছাড়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর আজম। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান বাবর আজম। ২০২১ সালে তাকে করা হয় পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক। তার অধীনে ২০ টেস্টে অংশ নিয়ে ১০টিতে জয় পায় পাকিস্তান। ৪৩ ওয়ানডে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে ২৬ ম্যাচে জয় উপহার দেন বাবর। আর টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ৭১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২ ম্যাচে জয় উপহার দেন বাবর।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বাবর আজমের অবর্তমানে আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পারেন শান মাসুদ, টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট