,

সেমিতে কেমন হতে পারে ভারতের একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় আজ বুধবার দুপুর আড়াইটায় ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বে টানা ৯টি ম্যাচ জিতে ইতিহাস তৈরি করে লিগ টপার হিসেবে সেমিতে পৌঁছেছে ভারতীয় দল। অন্যদিকে নিউজিল্যান্ড এবারের আসরে প্রথম চার ম্যাচে জয়ী হওয়ার পর টানা চার ম্যাচে পরাজিত হয়। শেষ ম্যাচে জয় পেয়ে সেমিতে ওঠে কিউইরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ প্রতিযোগিতায় এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ৩৫৭ রান। আর ৩টি ম্যাচে যেই দল প্রথম ব্যাটিং করেছে তারাই জিতেছে। রান চেজ করে জিতেছে মাত্র একটি ম্যাচ।

ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছেন ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে ব্যাটিং করে নেওয়াই সঠিক সিদ্ধান্ত। তবে ভারতীয় দল বিশ্বকাপে যে ফর্মে রয়েছে তাতে এখনো পর্যন্ত টস হারা যেতা কোনো প্রভাব ফেলেনি।

মেগা সেমিফাইনালে ভারতের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে সকলের মনেই জল্পনা রয়েছে। তবে শেষ কিছু ম্যাচ উইনিং কম্বিনেশন ভাঙেননি রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। এমনকী গ্রুপের শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও সেরা একাদশই নামিয়েছে ভারত। ফলে সেমিতেও পরিবর্তনের সম্ভাবনা কম।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট