মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়: অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজে কেউ কারও বন্ধু না- এমন কথা ইতিমধ্যে অনেক তারকা শিল্পীর মুখে শোনা গেছে। কথাটি কতটুকু সত্য বা মিথ্য- সেটা নিয়েও আছে নানা তর্ক-বিতর্ক। তবে এই ধারণা মানতে নারাজ চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি মনে করেন, এটি একটি পরিবার। আর এখানে সবাই আপন। অল্প কিছু মানুষ ব্যতিত।

সে ভাবনা নিজের মধ্যে ধারণ করেন ও মেনে চলেন অপু। আর সেকারণে তিনি তার কাছে মানুষজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। তার কাছের মানুষজনদের একজন চিত্রনায়িকা পূজা চেরি। যাকে নিজের ছোট বোন মনে করেন অপু। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রিহার্সেলে পূজাকে পাশে নিয়ে একথা বলেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘পরীমণি আমার মেজো বোন, তমা মির্জা সেজো ও পূজা চেরি ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়, ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝে মাঝে কিছু বিষয় বুঝে উঠতে পারে না। ওই সময় ওরা আমাকে ফোন করে জানতে চায়।’

এ সময় পাশে থাকা পূজা চেরি বলেন, ‘আমি অপুদির ছোট বোন। প্রথমবারের মতো আমরা একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছি আজ। আর আমি মনে করি, ঢালিউড কুইন একজনই। তিনি হচ্ছেন অপু বিশ্বাস।’

পূজার কথা শেষ হতেই তার প্রশংসা করে অপু বলেন, ‘“নূরজাহান” সিনেমায় যা অভিনয় করেছে পূজা, সেটি হয়তো আমিও করতে পারতাম না। একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে পূজার কথাই বলব আমি।’

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী