,

চটলেন সিয়াম আহমেদ

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে শুটিং যাচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটি। ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের পরিচালনায় এতে অভিনয় করবেন দেশের জনপ্রিয় ১০ জন নায়কসহ বেশ ক’জন তারকা শিল্পীরা। এই তালিকায় আছেন চিত্রনায়ক রিয়াজ, অনন্ত জলিল, সিয়াম আহমেদসহ অনেকেই। আর মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার মহরত হবে আগামী ১ ডিসেম্বর। এমন খবর আজ মঙ্গলবার দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে।

অথচ এর কিছুই জানেন না সিয়াম আহমেদ। সংবাদমাধ্যমের সুবাদে বিষয়টি নজরে আসার পর বেজায় চটেছেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেতা। বলেছেন দু’চার কথাও। সিয়ামের ভাষ্য, ‘প্রতিবেদন থেকে জানতে পারলাম, আমি নাকি “অপারেশন জ্যাকপট” সিনেমায় অভিনয় করছি! কোনো ধরণের ক্রসচেক ছাড়া দায়িত্বশীল গণমাধ্যমের কাছ থেকে এমন নিউজ হওয়াটা অপ্রত্যাশিত।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমাটি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম গৌরবের জায়গা। আমি অবশ্যই এই বিষয়ে সিনেমা নির্মিত হলে এর অংশ হতে চাইব। কিন্তু সবার আগে আমি দেখব স্ক্রিপ্ট কেমন, নির্মাতা কে, প্রডিউসার কারা। পরিচালক রাজীবদার সঙ্গে আমার হাই-হ্যালো হয়েছিল, স্ক্রিপ্ট নিয়ে বসতে চেয়েছিলেন তিনি। আমার শুটিংয়ের ব্যস্ততার কারণে সেই মিটিংটাই হয়নি। এরপর প্রডিউসারের সঙ্গেও আমার কথা হয়েছে, সেখানে স্পষ্ট করে আমি জানিয়ে দিয়েছি যে, এই সিনেমায় আমি অভিনয় করছি না। এরপরও কীভাবে কাস্টিংয়ে চূড়ান্ত তালিকায় আমার নাম থাকে, সেটিই আমার বোধগম্য না।’

নতুন সিনেমা থেকে কেন দূরে আছেন, সেকথা উল্লেখ করে সিয়াম আহমেদ বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে কোনো সিনেমার সাইনিং করিনি আমি। দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই বলেই এই বিরতি। কাজেই দর্শকদের অনুরোধ করব, এমন উড়ো খবরে কখনো বিশ্বাস করবেন না। কোনো সিনেমা সাইন করলে অবশ্যই আমি নিজ থেকেই আপনাদের জানাব। আমার জন্য দোয়া করবেন।’

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান