মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংলাপে আমাদের আপত্তি নাই: পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সংলাপ করতে আওয়ামী লীগের আপত্তি নাই বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে সংলাপের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সংলাপে আপত্তি নাই। আমরা গণতন্ত্র ধ্বংস করতে চাই না। গণতন্ত্র সমুন্নত রাখতে যা যা করার দরকার, আমরা তাই করব। সেখানে যদি সংলাপের প্রয়োজন হয়, আমরা সেটা করব। কিন্তু কার সঙ্গে করব, সেটা বিবেচনার বিষয় আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে।’

সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্য তুলে ধরে ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ট্রাম্প সাহেব আর বাইডেন সাহেব যদি সংলাপ করেন; আমিও রাজি’’।’

যুক্তরাষ্ট্রের করা সংলাপের আহ্বানের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্ধু দেশগুলো কোনো ভালো পরামর্শ দিলে সরকার সেটাকে আমলে নেয়। যার যার মতামত তারা দিচ্ছেন। আমরা এটা মাইন্ড করছি না।’

তিনি বলেন, ‘আমাদের বন্ধু দেশ যদি আমাদের কোনো পরামর্শ দেয় আমরা ওটাকে খুব ভালোভাবে নেই। আমরা সেটাকে মূল্যায়ন করি। যদি দেশের মঙ্গলের জন্য আমরা সেটাকে গ্রহণ করি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রকম পরামর্শ বহুত আসে। আসুক। আমরা দেখি। পরামর্শ যেগুলো আসে সেগুলো প্রয়োগ করা যায় কি না তা দেখতে হয়। বাস্তবতা দেখতে হবে। ডিএসএর (ডিজিটাল সিকিউরিটি আইন) ক্ষেত্রে বিদেশিরা বলেছে, আমরা ওটা গ্রহণ করেছি। আমরা খুব বাস্তবসম্মত দেশ। খুব বাস্তববাদী সরকার। মানুষের কোনো সত্যিকারের অভিযোগ থাকলে সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করি।’

তিনি বলেন, ‘অন্যান্য দেশ যদি কোনো পরামর্শ দেয় আর সেগুলো যদি উন্নতমানের হয় আমরা গ্রহণ করি। খালি বললে আবার হবে না। একজন বলল, শ্রমিকদের মজুরি ২৫ হাজার করতে। এটা করতে গেলে ওই মালিক ফ্যাক্টরি চালাতে পারবে কি না বা লাভ করতে পারবে কি না, সেটাও তো দেখতে হবে।’

দেশের তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতার উদ্যোগ নিল কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওদের (মার্কিনিদের) জিজ্ঞেস করেন। তারা কী কারণে করেছে তাদের জিজ্ঞেস করেন। তারা ভালো উত্তর দিতে পারবেন। আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করেছে। আওয়ামী লীগ গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চায়।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া যেন কোথাও বিঘ্নিত না হয়, হরতাল অবরোধ নামে গণতান্ত্রিক যে প্রক্রিয়া চালু করেছি, সেটা যেন না হয়। আগেও বিএনপি সরকার এবং তাদের উত্তরসূরিরা মানুষের ভোট দেওয়ার অধিকার নষ্ট করেছে।’

 

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম