,

মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ বাসে আগুন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ৯টা ২৮মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট