মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসমেটিক সার্জারিতে হলিউড অভিনেত্রীর মৃত্যু!

news-image

বিনোদন ডেস্ক : কসমেটিক সার্জারি প্রাণ কেড়ে নিল ২৯ বছররের হলিউড অভিনেত্রী ও ব্রাজিলের ইনফ্লুয়েন্সার লুয়ানা অ্যানড্রেডের। হাঁটুতে লাইপোসাকশন করানোর ঠিক পরের দিনই মৃত্যু হয় এই অভিনেত্রী। অস্ত্রোপচার করানোর সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল, সেই কারণেই পর পর চার বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় লুয়ানার।

ব্রাজিলের সাও পওলোতে সাও লুইজ় হাসপাতালে অস্ত্রোপচার হয় লুয়ানার। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, লুয়ানার পরিবার এই অস্ত্রোপচারের জন্য একজন বাইরের চিকিৎসককে নিয়োগ করেছিলেন। মৃত্যুর পর তদন্ত রিপোর্টে দেখা গিয়েছে, রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয় তার। অস্ত্রোপচারের পরেই লুয়ানাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তার হেমোডায়নামিক ট্রিটমেন্ট চলে। প্লাস্টিক সার্জান ডিওভেন রুয়ারো জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে সে ভাবে কোনও শারীরিক সমস্যা ছিল না লুয়ানার। কিছু কিছু ক্ষেত্রে লাইপোসাকশান ট্রিটমেন্টের ফলে মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে।

অনেকের ধারণা, শারীরচর্চা বা খাদ্যাভ্যাসের বদল না করে কেবল মাত্র লাইপোসাকশনের মাধ্যমেই বাড়তি ওজন ঝরিয়ে ফেলা যায় এই ধারণা একেবারেই ভুল। ঘুমের অভাব, খাওয়াদাওয়ায় ব্যাপক অনিয়মের কারণে পেটের ভিতর, অন্ত্রের আশপাশে জমে মূলত শরীরের যে অতিরিক্ত ওজন বাড়ে, লাইপোসাকশনের মাধ্যমে সেই মেদ কমিয়ে ফেলা যায় না। এই পদ্ধতিতে একমাত্র ত্বকের নীচে জমে থাকা মেদ কমানো হয়। শারীরচর্চা, ডায়েট করার পরেও যখন ঊরু, নিতম্ব, ঘাড় ইত্যাদি বিশেষ বিশেষ জায়গার মেদ কমানো যায় না, তখন লাইপোসাকশন করানো যেতে পারে।

চিকিৎসকদের মতে, কোনও অস্ত্রোপচার কিংবা মেডিক্যাল ট্রিটমেন্ট সম্পূর্ণ বিপদের ঝুঁকিমুক্ত, এ কথা কখনওই বলা যায় না। কমবেশি ঝুঁকি সব ক্ষেত্রেই থাকে। তাই ভাবনাচিন্তা করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ করেই এই ধরনের অস্ত্রোপচার করানো ভাল। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী