,

সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব ওবায়দুল কাদের

news-image

অনলাইন প্রতিবেদক : কো-চেয়ারম্যান পদ শূন্য রেখেই আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্যসচিব হয়েছেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বৈঠকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সে সুযোগ থাকছে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪ টি উপকমিটি গঠন করা হয়েছে৷ গতবারও ১৪টি ছিল। লোক হয়তো পরিবর্তন হবে।

নাশকতা, গাড়ি ভাঙচুর ও নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা যতক্ষণ চলবে ততক্ষণ সরকারের পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

এর আগে সন্ধ্যা ৬ টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শুরু হয়। রাত নয়টার পর শেষ হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট